পুলিশ ফাঁড়িতে বিষাক্ত গোখরো সাপ

নিউজটাইম ওয়েবডেস্ক : পুলিশ ফাঁড়িতে বিষাক্ত গোখরো সাপ। ছড়ালো আতঙ্ক। বনদপ্তরের তৎপরতায় অবশেষে উদ্ধার করা গেল সাপটি। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা পুলিশ ফাঁড়িতে  বিষাক্ত গোখরো সাপ দেখা যেতেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। পুলিশ কর্মীরা সাথে সাথে খবর দেন বনদপ্তরে। পার্শ্ববর্তী আদিনা ফরেস্ট থেকে বন বিভাগের কর্মীরা এসে অত্যন্ত সাবধানতার সাথে সাপটিকে উদ্ধার করে। তারপর সেটিকে ছেড়ে দেওয়া হয় আদিনা ফরেস্টে।

স্থানীয় সূত্রে জানা গেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় সাপ ধরার পারদর্শী লোক সে রকম ভাবে নেই। সাথে সাপ ধরার জন্য যে ক্যাচার ব্যবহার করে সেটিও কারোর কাছে নেই। তাই হঠাৎ করে লোকালয়ে কোনো বিষাক্ত সব দেখা গেলে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। এলাকাবাসী বন বিভাগের কাছে আবেদন জানিয়েছে যাতে সাপ ধরার ক্যাচারের ব্যবস্থা করা হয়। এর আগেও হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ আবাসনে দেখা বিষাক্ত সাপ দেখা গিয়েছিল।সাপ ধরার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় তাই আতঙ্ক ছড়াচ্ছে মানুষের মধ্যে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube