নিউজটাইম ওয়েবডেস্ক : শুক্রবার সকালে ডুয়ার্সের ডামডিম থেকে কালিম্পংর আলগারাহ পর্যন্ত ৭১ কিমি বর্ডার রোড অর্গানাইজেশনের ( বি আর ও) রাস্তার উদ্বোধন হল। ডামডিম থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্ভোধন করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এদিন ডামডিম থেকে আনুষ্ঠানিক ভাবে এই এই রাস্তাটির উদ্ভোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্ত রায়, ছিলেন নাগরাকাটার বিধায়ক পুণা ভেঙ্গরা, গ্রিফের পক্ষ থেকে ছিলেন ডঙ্গি শঙ্কর রাও, গ্রিফের সহকারী বাস্তুকার প্রাঞ্জল খান্ডেলওয়াল সহ অনান্য আধিকারিকেরা।
জানা গিয়েছে এদিন জম্মু-কাশ্মীরের লে থেকে বর্ডার রোড অর্গানাইজেশনের ৭৫ টি রাস্তা উদ্ভোধন করলেন প্রতিরক্ষা মন্ত্রী। এদিন ডামডিমের ঐ অনুষ্ঠান থেকে রাজানাথ সিং সাংসদ ডাঃ জয়ন্ত রায় সাথে কথা বলেন। অনুষ্ঠানের শেষে জয়ন্ত বাবু বলেন, ৩৫০ কোটি টাকা ব্যায়ে তৈরি এই রাস্তাটি উদ্ভোধনের ফলে আন্তর্জাতিক নিরপত্তা যেমন মজবুত হল তেমনি পর্যটন শিল্পের ও ব্যপক প্রসার ঘটবে। এই রাস্তা আলগাড়া হয়ে সরাসরি সিকিমের সাথে যুক্ত হয়েছে।৩৫০ কোটি টাকা খরচ করে ৬ বছরে তৈরি হয়েছে।এখান থেকে চীন সীমান্তের দুরত্ব ১৮৫ কিমি।সিকিমের ভারত- চীন সীমান্তে নাথুলায় গিয়ে রাস্তাটি যুক্ত হয়েছে। ফলে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে বিশেষত চীনের উপর নজরদারি করতে ভারতের সুবিধা হবে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

