নিউজটাইম ওয়েবডেস্ক : কান্দিতে প্লাস্টিক প্যাকেটের বিরুদ্ধে অভিযান কান্দি পৌরসভার চারটি দোকান সিল করল পৌরসভা।সারা রাজ্যজুড়ে প্লাস্টিক ক্যারি ব্যাগ নিষিদ্ধ করা হলেও বর্তমানে কান্দি পৌর এলাকার বিভিন্ন দোকানে অসাধু উপায়ে জাল প্লাস্টিক ক্যারি প্যাকেটে দোকানের পণ্য বিক্রি করছেন দোকান মালিকরা। শুক্রবার সকাল থেকে কান্দি পৌরসভার বিভিন্ন এলাকার, বিভিন্ন দোকানে হানা দিয়ে কয়েক কেজি প্লাস্টিক ক্যারি প্যাকেট উদ্ধার করা হল।
কান্দি পৌরসভার কর্তব্যরত পৌর কর্মচারীরা এবং পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে এই বিভিন্ন দোকানে হানা দেয় কান্দি পৌরসভা।শুক্রবার এই দোকানগুলিতে হানা দিয়ে চারটি দোকান তালা মেরে সিল করা হয়। এই ঘটনায় তীব্র উত্তেজনা তৈরি হয় কান্দিতে। পাশাপাশি সঠিক প্লাস্টিক ব্যবহার করার জন্য আবেদন করা হয়েছে কান্দি পৌরসভার পক্ষ থেকে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

