অর্থ সংকটে যাদবপুর বিশ্ববিদ্যালয়

নিউজটাইম ওয়েবডেস্ক : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আর্থিক সংকট। এমনকি শিক্ষায় বাধা হয়ে দাঁড়াচ্ছে এই আর্থিক অপ্রতুলতা। কোভিডের বছরগুলিতে ছাত্রছাত্রীদের থেকে ফিস নেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।কেন্দ্র সরকারের তরফে যে আর্থিক সহায়তা করা হত, তা বন্ধ। এমনকি রাজ্য সরকার বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোর উন্নয়নের জন্য যে অর্থ সাহায্য করে থাকে, সেই অর্থও কম পড়ে যায়।

বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের পরিস্থিতি সংকটে। তাই এইবার যাদবপুরের উপাচার্য সুরঞ্জন ঘোষ, বিশ্ববিদ্যালয়ের বৈঠা তুলে দিতে চাইছেন প্রাক্তনীদের হাতে। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতির বিবরণী দিয়ে চিঠি লেখা হয়েছে সকল প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্দেশে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube