ভাইফোঁটার আনন্দে মাতলেন বৃদ্ধাশ্রমের আবাসিকরা

নিউজটাইম ওয়েবডেস্ক : আজ ভাইফোঁটা, ভাই বোনের পবিত্র সম্পর্ক উদযাপনের দিন । ভাইদের মঙ্গল কামনায় বোনেরা সকাল থেকেই  ভাইদের কপালে চন্দনের ফোঁটা দিয়ে তাদের দীর্ঘায়ু কামনা করেন । পাশাপাশি ভাইদের মিষ্টিমুখ ও সুস্বাদু পদ রান্না করে খাওয়ানোর রীতি রয়েছে।

কিন্তু এই আনন্দ উৎসব থেকে পিছিয়ে থাকেন বৃদ্ধাশ্রমের আবাসিকরা। তাই তাদের মন ভালো করতে  অন্ডালের খান্দরা’র বৃদ্ধাশ্রমে   গণ ভাইফোঁটা র আয়োজন করা হল । ওই আবাসনে পুরুষ ও মহিলা মিলে রয়েছেন  মোট ২৯ জন আবাসিক ।আবাসনের মহিলা আবাসিকরা পুরুষ আবাসিকদের ভাতৃত্ববন্ধনে আবদ্ধ করেন । শুধু তাই নয় একে অপরকে উপহার দেওয়ার ব্যবস্থাও করে কর্তৃপক্ষ ।

বৃদ্ধাশ্রমের মহিলা আবাসিকদের থেকে এবার ভাইফোঁটা নেন রানিগঞ্জের প্রাক্তন বিধায়ক রুনু দত্ত ও। নিজেদের ভাই-বোনদের ছেড়ে বৃদ্ধাশ্রমে এসেও   অন্য দাদা ভাইদের কপালে ফোঁটা দিয়ে আবেগে ভাসলেন মহিলা আবাসিক’রা । পাশাপাশি এই বয়সে বৃদ্ধাশ্রমে এসে নতুন করে বোন পেয়ে খুশি আবাসনের পুরুষরাও।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube