‘নিখোঁজ’ শত্রুঘ্ন সিনহা !

নিউজটাইম ওয়েবডেস্ক : শত্রুঘ্ন সিনহা র নামে নিখোঁজ পোস্টারে ছয়লাপ আসানসোলের কুলটি।‘বিহারিবাবু ছট পুজোতে বেপাত্তা’ এমনই পোস্টারে ভরেছে দেওয়াল।বৃহস্পতিবার সন্ধ্যায়  পোস্টার প্রকাশ্যে আসার পরেই তৃণমূল সাংসদকে নিয়ে কটাক্ষ শুরু করেছে  বিরোধী দল বিজেপি । যদিও তৃনমূল কংগ্রেসের দাবি, অহেতুক বিষয়টি নিয়ে রাজনীতি করা হচ্ছে। তিনি একজন ফিল্ম স্টার হওয়া সত্বেও প্রতিমাসে আসানসোলে আসেন। আসানসোলের জনতার হয়ে কাজও করেন ।

বিজেপির স্থানীয় স্তরের নেতাদের অভিযোগ, শত্রুঘ্ন সিনহা ভোটে দাঁড়িয়ে ভোজপুরীতে ভাষণ দিয়েছিলেন বিভিন্ন জায়গায়। আর এখন বিহারীদের সব থেকে বড় পুজোতেই সেই শত্রুঘ্ন’কে দেখা যাচ্ছে না।অন্যদিকে তৃণমূলের রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৯ শে অক্টোবরই আসানসোল আসবেন শত্রুঘ্ন সিনহা। বিভিন্ন ছট পুজোয় তার থাকার কথা। তার আগে এই ধরনের পোস্টার সেঁটে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিরোধীদল।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube