নিউজটাইম ওয়েবডেস্ক : মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার ওসির ভাইরাল ভিডিও’র জের, শোকজ করা হল তাঁকে ।পুলিশ সুপার কে এস রাজকুমার বড়ঞা থানার ওসি সন্দীপ সেনকে তাঁর ওই বক্তব্যের জন্য ‘শো কজ’ করেছেন বলে সুত্রের খবর। প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে কেন ওসি এই ধরনের বিবৃতি দিলেন তা পুলিশ সুপার, ওসির কাছ থেকে জানতে চেয়েছেন।
কালীপুজো উপলক্ষে বড়ঞা থানার ওসি এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। প্রকাশ্য মঞ্চে তিনি এলাকার রাস্তার বেহাল দশার প্রসঙ্গে বলেন, কাটমানি ভাগাভাগি করতেই সমস্ত অর্থ চলে যাচ্ছে।সাধারন মানুষের স্বার্থে সেই অর্থ লাগছে না। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ‘শো-কজে’র চিঠি হাতে পাওয়ার পর বড়ঞা থানার ওসি ইতিমধ্যেই একটি উত্তর পুলিশ সুপারকে পাঠিয়েছেন। জেলা পুলিশের এক শীর্ষকর্তা জানিয়েছেন, বড়ঞা থানার ওসি যে বক্তব্য প্রকাশ্য মঞ্চে রেখেছেন তা পুলিশের মত একটি শৃঙ্খলাপরায়ন বাহিনীতে শৃঙ্খলা ভঙ্গের শামিল। পুলিশ সুপার তাঁর উত্তর খতিয়ে দেখছেন। ওসির জবাবে সন্তুষ্ট না হলে সন্দীপ সেনকে কিছুদিনের মধ্যেই জেলার পুলিশ লাইনে ‘ক্লোজ’ অথবা ‘সাসপেন্ড’ করা হতে পারে। তবে গোটা বিষয়টি নিয়ে জেলা পুলিশ সুপারের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কোনও উত্তর দেননি।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

