লড়ির ধাক্কায় মৃত্যু দুই শিশুসহ পাঁচ জনের

নিউজটাইম ওয়েবডেস্ক : লরি ও ছোট গাড়ির মুখোমুখি ধাক্কায় মর্মান্তিক পরিণতি। মৃত্যু হল দুই শিশু সহ পাঁচ জনের। জানা গিয়েছে, মৃতেরা সকলেই রায়গঞ্জের বাসিন্দা। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে নাকাশিপাড়া থানার তিনচারা  সংলগ্ন, ৩৪নম্বর জাতীয় সড়ক এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,সকালে বিকট আওয়াজ শুনতে পান স্থানীয়রা।ছুটে গিয়ে দেখেন আহত অবস্থায় পরে রয়েছে ছোট গাড়ির যাত্রীরা। স্থানীয় নাকাশিপাড়া থানায় খবর দিলে পুলিশ এসে ওই পাঁচ জনকে উদ্ধার করে বেথুয়াডহরী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। লড়ির চালক ও খালাসি পলাতক।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube