বিজেপি নেতাকে মারধর তৃণমূলের

নিউজটাইম ওয়েবডেস্ক : বিজেপি করার অপরাধে সহ সভাপতিকে এলোপাতাড়ি মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আহত হলেন বাসন্তীর বিজেপি চার নম্বর মন্ডলের সহ-সভাপতি অমল মন্ডল। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ ২৪ পরগনা জেলার ঝড়খালি কোস্টাল থানার ঝড়খালি বাজারে।

ঘটনার সূত্রে জানা যায়, ঝড়খালি পার্বতীপুরের বাসিন্দা অমল মণ্ডল, গত বিধানসভা ভোটে বিজেপির হয়ে কাজ করেছিল এবং বর্তমানে তিনি বিজেপির চার নম্বর মণ্ডলের সহ-সভাপতি। আর সেটাই রাগের কারণ হয়ে দাঁড়ায় স্থানীয় শাসক দলের নেতৃত্বদের। বিজেপি করার অপরাধে অমল মণ্ডল কে ঝড়খালি বাজারে পথ আটকে বেধড়ক মারধর করে স্থানীয় শাসকদলের কর্মী ও নেতৃত্বরা। গুরুতর আহত  অবস্থায় তাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে, প্রাথমিক চিকিৎসার পর তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়।

পরিবারের অভিযোগ, গত বিধানসভা ভোটের ফল ঘোষণা হওয়ার পরে থেকে তৃণমূলের ভয়ে  ঘর ছাড়া ছিল অমল মন্ডল ও তার পরিবার। এরপর পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে ঘরে অমল মন্ডল ও তাঁর পরিবার ঘরে ফিরলেও। শেষ পর্যন্ত শাসকদলের হাত থেকে রেহাই পেলেন না।অমল মন্ডলকে যারা মারধর করেছে, তারা সবাই  শাসক দলের কর্মী। এমনটাই অভিযোগ পরিবারের। যদিও শাসক দলের নেতৃত্বরা এই ঘটনার কথা অস্বীকার করেছেন।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube