মঞ্চে গান গাইতে গাইতে শিল্পীর মৃত্যু

নিউজটাইম ওয়েবডেস্ক : ক্যানিং এ যেন কেকের ঘটনার পুনরাবৃত্তি। এবার কালী পুজোয় অনুষ্ঠান করতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক শিল্পীর। মৃতের নাম দেবাশিস দাস(৪৮)। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের খাস কুমড়োখালি গ্রামে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার রাতে ক্যানিং থানার অন্তর্গত খাসকুমড়োখালি গ্রামে কালী পূজা উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানেই শিল্পী হিসেবে গান গাইতে আসেন কাকদ্বীপের হারউড পয়েন্ট গ্রামের বাসিন্দা থেকে দেবাশীষ। মঙ্গলবার রাতে অনুষ্ঠান মঞ্চে গান গাইতে গাইতে হঠাতই বুকে যন্ত্রণা অনুভব করেন তিনি।

 সাথে সাথে তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ দেহ উদ্ধার করে বৃহস্পতিবার ময়না তদন্তে পাঠিয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube