নিউজটাইম ওয়েবডেস্ক : ভোজন রসিক বাঙালীদের শেষ পাতে মিষ্টি না হলে চলে না। আর প্রসঙ্গ যদি ভাইফোঁটা হয় তাহলে তো মিষ্টি ছাড়া কোন কথাই হবে না। সকাল থেকেই ভাইফোঁটার জন্য দোকানে দোকানে মিষ্টি কেনার হিড়িক চোখে পড়ার মতো। হরেক রকম মিষ্টিতে বাজিমাত করছেন মিষ্টি ব্যবসায়ীরাও।
ভাই এবং বোনের অনিন্দ্যসুন্দর সম্পর্ক ঘিরে পালন করা হয় ভাইফোঁটা। বোনেরা ভাইয়ের মঙ্গল কামনায় ফোঁটা দেয়। ঈশ্বরের কাছে দাদা-ভাইয়ের সুরক্ষা প্রার্থনা করা হয়।এমন শুভদিনে মিষ্টিমুখ চাই-ই-চাই।ন তাই দ্রব্য মুল্য বৃদ্ধির বাজারেও সকাল থেকে ভাইদের মন সন্তুষ্ট করতে বোনেরা কোন কিছুতেই খামতি রাখতে চায়না। শহরের এক মিষ্টি ব্যবসায়ী বলেন, বিগত দু বছর করোনার জন্য সে ভাবে তাদের ব্যবসা না হলেও এবছর তাদের বিক্রিবাটা যথেষ্টই ভালো।এবার তাদের স্পেশ্যাল ভাইফোঁটা সন্দেশ ও ক্ষীর সন্দেশের সাথে সাথে চকোলেটের আইটেম, বাটার স্কচ, মালাইয়ের উপর বেশ কিছু নতুন মিষ্টি তৈরী করা হয়েছে। সঙ্গে সময়ের দাবি মেনে ‘সুগার ফ্রী’ মিষ্টিও রাখা হয়েছে। নিত্য নতুন ‘আইটেমে’র মিষ্টি পেয়ে খুশী ক্রেতারাও। করোনার দাপটে বিগত দুবছর জমিয়ে খাওয়া দাওয়া আড্ডা না হওয়ায় এবার সব বাধাকে উপেক্ষা করে জমিয়ে খাওয়া দাওয়া ও আড্ডায় মাতবেন তারা।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

