ওয়ার্মারের অতিরিক্ত উত্তাপে মৃত্যু সদ্যজাতর

নিউজটাইম ওয়েবডেস্ক : নবজাতক কেয়ার ইউনিটের ওয়ার্মারের অতিরিক্ত উত্তাপ সহ্য করতে না পেরে মৃত্যু হল ২১ দিনের শিশুর। ঘটনাটি ঘটেছে রাজস্থানের ভিলওয়ারা জেলায়। বুধবার বিকেলে, মহাত্মা গান্ধী চাইল্ড হাসপাতালের মা এবং শিশু বিভাগে এই মর্মান্তিক কাণ্ড ঘটে যায়।

সেই সময় কর্তব্যরত দুজন কর্মীকে বরখাস্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এবং এই বিষয়ে তদন্তের জন্য কটি কমিটি গঠন করা হয়েছে। ২১ দিনের শিশুটির ওজন কম হওয়ায় তাকে এনআইসিইউ’তে রাখা হয়েছিল ৫ অক্টোবর। মঙ্গলবার রাতে শিশুটিকে ওয়ার্মারে রাখা হয়, বুধবার সকালে দেখা যায় শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের লোকেরা স্বাভাবিকভাবেই এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের উপর ক্ষুব্ধ।হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে যথার্থ পদক্ষেপ করা হবে বলে জানা গিয়েছে।  

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube