ভোপালে গ্যাস লিক কাণ্ডে অসুস্থ অনেকে, রয়েছে শিশুরাও

নিউজটাইম ওয়েবডেস্ক : বুধবার বিকেলে, আবারও গ্যাস লিক’এর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ভোপালে। এক জল প্রকল্পের প্লান্ট থেকে আচমকাই ছড়িয়ে পড়তে শুরু করে ক্লোরিন গ্যাস। আশেপাশে থাকা মানুষেরা কেউ বমি করতে শুরু করেন, কেউ কাশতে শুরু করেন। প্রবল শ্বাসকষ্ট শুরু হয় অনেকের। অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন অনেকে।

এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ১৫ জন অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে রয়েছে দুজন শিশু। সঙ্গে সঙ্গে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা শুরু হলে তাঁদের অবস্থা স্থিতিশীল হয়। ভোপালের মাদার ইন্ডিয়া কলোনিতে একটি জল প্রকল্পে থাকা ক্লোরিন সিলিন্ডার থেকেই এই গ্যাস ছড়িয়েছে, বলে জানা গিয়েছে।

বুধবার বিকেলে হঠাতই অন্যরকম গন্ধ পেয়ে, স্থানীয়রা বাড়ি থেকে বেরিয়ে আসেন। তখনই অসুস্থ হতে শুরু করেন তাঁরা। ভয়ঙ্কর গ্যাসের প্রভাবে চোখ জ্বলতে শুরু করে অনেকের।তৎক্ষণাৎ অসুস্থ হয়ে পড়তে শুরু করেন তাঁরা।   

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube