স্নান করেননি ৫০ বছর, গায়ে জল পড়তেই মৃত্যু বৃদ্ধের

নিউজটাইম ওয়েবডেস্ক : ৯৪ বছর বয়সে মৃত্যু হল ইরানের ‘আমৌ হাজি’র। সারা বিশ্ব ওঁকে চিনত ‘ডার্টিয়েস্ট ম্যান অব দ্য ওয়ার্ল্ড’ অর্থাৎ ‘বিশ্বের অপরিচ্ছন্ন মানুষ’ হিসেবে। ৫০ বছর গায়ে জল দেননি ওই ব্যাক্তি, এমনই তাঁর রেকর্ড। মঙ্গলবার স্তব্ধ হয়ে গেল হৃদস্পন্দন।

অসুস্থ হয়ে পড়েন বলে, অর্ধ দশক জল ছোঁয়াননি গায়ে। নোংরার পরত জমে বীভৎস চেহারা হয়েছিল তাঁর। অদ্ভুত জীবনদর্শন দেখে অবাক হতেন ইরানীয়রা।এমনকি তাঁর জীবনকে কেন্দ্র করে, ‘দ্য স্ট্রেঞ্জ লাইফ অফ আমৌ হাজি’ শীর্ষক একটি সিনেমা তৈরি হয়েছিল ২০১৩ সালে।

কিছু মাস আগে স্থানীয়রা তাঁকে একপ্রকার জোর করে, ৫০ বছরে প্রথমবার স্নান করিয়েছিল।রবিবার ইরানের, ফার্স প্রদেশের দেজগা গ্রামে মৃত্যু হয় আমৌ হাজির।  

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube