নিউজটাইম ওয়েবডেস্ক : রাজ্য সরকার আর্থিক সহায়তা করছেন না, তাই চূড়ান্ত অর্থ সমস্যায় পড়েছে এনসিসি।এমনকি ন্যাশানাল ক্যাডেট কর্পস এর প্রশিক্ষণও বন্ধ হতে চলেছে আর্থিক টানাপোড়েনের জেরে। রাজ্যে দ্বায়িত্বপ্রাপ্ত এডিজি এমন কথা লিখে পাঠালেন এনসিসির ডিরেক্টরেট জেনারেলকে।
তাঁর দাবি, রাজ্য সরকার এনসিসি’র জন্য বার্ষিক ৫ কোটি টাকা বরাদ্দ করেছিল। কিন্তু সেই অর্থ থেকে এখনও পর্যন্ত মাত্র ৮০ লক্ষ টাকা তাঁরা পেয়েছেন। রাজ্য সরকারের কাছে তাঁরা ৬ দফায় সেই অর্থ দাবি করেন। কিন্তু অনেক আবেদনের পরও রাজ্য সরকার সেই অর্থ এনসিসি’কে দেয়নি। রাজ্য সরকার এই অর্থ না দিলে এনসিসি’র ক্যাম্প আয়োজন করা যাবে না, ফলে ৪০ হাজার ক্যাডেটের ভবিষ্যৎ সঙ্কটে পড়বে বলে জানিয়েছেন, এডিজি। এমনকি রাজ্য সরকার ফান্ড না আসা পর্যন্ত নতুন করে ক্যাডেট নেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি। মমতাকে নিশানা করে টুইট করেছেন অমিত মালব্যও।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

