নিউজটাইম ওয়েবডেস্ক : নন্দীগ্রামে দুই বিজেপি নেতৃত্ব বিজেপির সকল দায়িত্ব ছাড়লেন। পঞ্চায়েত নির্বাচনের আগেই বিজেপি নেতৃত্বের এমন সিদ্ধান্তকে কেন্দ্র করে নন্দীগ্রামে রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছে। দ্বায়িত্ব ছেড়েছেন,জেলা কমিটির সদস্য ও চন্ডিপুর বিধানসভার বিজেপির পর্যবেক্ষক, দক্ষিণ মন্ডলের জয়দেব দাস। এবং নন্দীগ্রাম বিধানসভার জয়ী কনভেনর,ভারতীয় রাজ্য যুব মোর্চার সদস্য বট কৃষ্ণ দাস।
দীর্ঘদিন ধরে দায়িত্ব পাওয়া সত্ত্বেও কোনরকম কাজ করার পরিসর না থাকার, কারণ দেখিয়ে আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির সমস্ত দায়িত্ব থেকে মুক্ত হলেন তাঁরা।মূলত শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে এই বটক কৃষ্ণ দাস দায়িত্ব ছাড়ায় শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

