নোটে গান্ধীর পাশাপাশি থাকুক লক্ষ্মী-গনেশ, আবেদন কেজরিওয়ালের

নিউজটাইম ওয়েবডেস্ক : ঝিমিয়ে পড়েছে দেশের অর্থনীতি।সেই পরিস্থিতির উন্নতি ঘটাতে, অর্থনীতিবিদরা নানারকম পথ বাতলাচ্ছেন। এরই মধ্যে অন্য নিদান দিলেন দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর মতে দেশের নিম্নমুখী অর্থনীতিকে চাঙ্গা করতে পারে একমাত্র ধনদেবী লক্ষ্মী ও সিদ্ধিদাতা গনেশ। তাই ভারতীয় নোটে গান্ধীজির পাশাপাশি লক্ষ্মী-গনেশও স্থান পাক, প্রধানমন্ত্রীর কাছে এমনই আবেদন করলেন তিনি।

রাজনীতি বিশেষজ্ঞরা মনে করছেন, শিয়রে হিমাচল প্রদেশ ও গুজরাট বিধানসভা নির্বাচন তাই ধর্মের তাস খেললেন তিনি।অরবিন্দ কেজরিওয়াল বিচক্ষণ রাজনীতিক এমনই মনে করেন বিশেষজ্ঞরা। এইবার নির্বাচনের আগে বিরোধীকে টেক্কা দিতে ধর্মীয় বিশ্বাসকে হাতিয়ার করতে পারেন তিনি, এমনই মনে করছেন অনেকে। 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube