নিউজটাইম ওয়েবডেস্ক : এক ঘন্টারও বেশি সময় ধরে অকেজো হয়ে পড়েছিল হোয়াটস অ্যাপ। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ পড়েছিল বিশ্ববাসীর কপালে। এই গোলযোগ নিয়ে মুখ খুলেছিলেন মেটা কর্তৃপক্ষ।
মেটা কোম্পানির মুখপাত্র জানিয়েছিলেন ‘আমরা জানি, অনেক মানুষ হোয়াটস অ্যাপে মেসেজ পাঠাতে পারছেন না। আমরা যত দ্রুত সম্ভব এই সমস্যা সমাধানের চেষ্টা করছি।’ এই মন্তব্যের পরও সাধারণ মানুষ শান্ত হতে পারেননি। তবে প্রতিশ্রুতি মতোই কাজ করছেন মেটা কর্তৃপক্ষ। স্বাভাবিকের পথে হোয়াটস অ্যাপ পরিষেবা।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

