তিনটি মন্দির থেকে মা কালীর গায়ের গয়না চুরি

নিউজটাইম ওয়েবডেস্ক : মঙ্গলবার গভীর রাত্রে তিনটি কালীমন্দিরের দুঃসাহসিক গয়না চুরির ঘটনাকে কেন্দ্র করে শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে  । ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সোনামুখী পৌরশহরের তিনটি জায়গায়।  তিনটি মন্দির মিলিয়ে খোয়া গিয়েছে প্রায় ১৫ লক্ষ টাকার গয়না ।

জানা গিয়েছে, সোনামুখী পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের চামুণ্ডা কালীতলা এলাকায়, চ্যাটার্জি পরিবারের চামুন্ডা কালী মন্দিরে চুরির ঘটনায় আনুমানিক ১২ লক্ষ টাকার গয়না খোয়া গিয়েছে । অন্যদিকে ১৪ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়ায় ৫০০ বছর পুরনো, চৌধুরী পরিবারের কালি মন্দির থেকে আনুমানিক ১,৩০ লক্ষ টাকার গয়না খোয়া গিয়েছে। অন্যদিকে নয় নম্বর ওয়ার্ডের কৃষ্ণবাজার এলাকায় বারোয়ারি কালী মন্দিরে চুরির ঘটনা ঘটে সেখানেও আনুমানিক দেড় লক্ষ টাকার গয়না খোয়া গিয়েছে বলে খবর। এই ঘটনায় রাতের অন্ধকারে শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে । ঘটনার তদন্ত শুরু করেছে সোনামুখি থানার পুলিশ। ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube