নিউজটাইম ওয়েবডেস্ক : নিজের মা কে লোহার রড ও গাছের ডাল দিয়ে পিটিয়ে খুন।ঘটনাটি ঘটেছে, মেটেলি ব্লকের চালসা সংলগ্ন মঙ্গলবাড়ি বস্তি টিক লাইন এলাকায়।মৃতার নাম, সোমারী ওঁরাও। ধৃত ছেলের নাম সাজান ওঁরাও। পুলিশ সূত্রে জানা গিয়েছে,মঙ্গলবার রাতে ওই পরিবারের মা,বাবা ও ছেলের বচসা শুরু হয়।দীর্ঘক্ষণ ধরে চলে সেই বচসা। এর জেরে ছেলে নিজের মা কে লোহার রড ও গাছের ডাল দিয়ে আঘাত করতে থাকে।ওই সময় তার বাবা হেমশঙ্কর ওঁরাও এসে ছেলেকে থামানোর চেষ্টা করলে তাকেও মারে সাজান।তিনিও গুরুতর আহত হন।
অন্যদিকে সোমারী দেবী মাটিতে লুটিয়ে পড়েন।তাঁকে চালসার মঙ্গলবাড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা সোমারী দেবীকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে ঘটনাটি জানতে পেরে প্রতিবেশীরা সাজান ওঁরাও’কে বেঁধে রাখে। পুলিশকে খবর দেওয়া হলে, তাঁরা এসে সাজানকে গ্রেফতার করেন। সোমারী দেবীর দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

