কালী প্রতিমাকে কাঁধে নিয়ে ছুটলেন এলাকাবাসী! কিন্ত কেন?

নিউজটাইম ওয়েবডেস্ক : রাজার প্রচলিত রীতি মেনে মালদহের চাঁচলের মালতীপুরে আয়োজিত হলো ঐতিহ্যবাহী কালী দৌড় প্রতিযোগিতা। মালাতিপুর এলাকার আটটি কালী প্রতিমাকে কাঁধে নিয়ে ছুটলেন এলাকাবাসী। মঙ্গলবার সন্ধ্যায় কালি দৌড় প্রতিযোগিতাকে ঘিরে রচিত হলো সম্প্রীতির এক আশ্চর্য আবহ।

জানা যায়,আজ থেকে প্রায় ৩৫০ বছর আগে, মালদার চাঁচলের তৎকালীন রাজা শরৎচন্দ্র রায় চৌধুরী চালু করেছিলেন এই কালী দৌড় প্রতিযোগিতা। কিন্তু কেন এই কালী দৌড়? এই রীতিকে ঘিরে রয়েছে এক কাহিনী। জানা যায়, সেই সময় মালদেহের মালতীপুর এলাকায় পুষ্করিনির সংখ্যা ছিল মাত্র একটি। মালতিপুর কালিবাড়ী লাগোয়া পুষ্করিণীতে বিসর্জন দেওয়া হত একাধিক কালী প্রতিমাকে। সে সময় চাঁচলের  রাজা শরৎচন্দ্র রায় বাহাদুর সুষ্ঠভাবে প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়া করার জন্য শুরু করেছিলেন এক  প্রতিযোগিতা। দীপান্বিতা অমাবস্যা অর্থাৎ কালীপুজোর পরের দিন সন্ধ্যার সময় মালতিপুর বাজারে একটি কালী দৌড় প্রতিযোগিতার আয়োজন করেন তিনি।

এই প্রতিযোগিতার নিয়ম ছিল এই কালী দৌড়ে যার  কালী প্রতিমা অক্ষুণ্ণ থাকবে, সেই প্রতিমাকেই প্রথম বিসর্জন দেওয়া হবে কালিদিঘিতে। বর্তমানে নেই রাজা, নেই তার রাজবৈভব। কিন্তু রাজার প্রচলিত রীতিনীতি আজও অব্যাহত মালতিপুরে। মঙ্গলবার সন্ধ্যায় মালতীপুরে আয়োজিত ঐতিহ্যবাহী কালী দৌড় প্রতিযোগিতায়,লতিপুর এলাকার মোট আটটি কালীর দৌড় হয়েছে। এদের মধ্যে ছিলেন, বুড়ি কালী, চুনকা কালী, বাজারপাড়া কালী, আম কালী, হ্যান্টা কালী, হাট কালী, শ্যামা কালী। পুজো কমিটি ও এলাকাবাসী একত্রিত হয়ে কালী প্রতিমাকে কাঁধে নিয়ে ছুটলেন।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube