প্রাতঃকর্ম সারতে গিয়ে মৃত্যু হল দম্পতির

নিউজটাইম ওয়েবডেস্ক :

 প্রাতঃকর্ম সারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মৃত্যু হল দম্পতির। মাছ চুরি আটকাতে পুকুরের চার ধারে কারেন্টের তার দিয়ে ঘিরে দিয়েছিলেন পঞ্চায়েত সদস্য। আর সেই তারেই বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল স্বামী-স্ত্রীর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মেদিনীপুর শহর সংলগ্ন জামকুন্ডা এলাকায়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোর রাতে ওই পুকুরের ধারে শৌচকর্ম করতে গিয়েছিলেন বাপি মান্ডি এবং তার স্ত্রী কণিকা মান্ডি। হাত পা ধুতে তারা যখন পুকুরে নামেন তখনই ওই কারেন্টের তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় দুজনেরই। এদিন ভোরে পুকুর পাড়ে গিয়েছিলেন পুকুরের মালিক শেখ সৈয়দ আলী। দুজন মৃত অবস্থায় পড়ে রয়েছে দেখে তিনি তড়িঘড়ি সমস্ত তার গুটিয়ে নিয়ে বাড়ি চলে আসেন।

এরপর মৃতের পরিবারের লোকেরা ওই পঞ্চায়েত সদস্যের বাড়িতে গিয়ে ব্যাপক ভাঙচুর চালায়।আতঙ্কে বাড়ি ছেড়ে পালায় পরিবারের প্রত্যেকেই। এদিকে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন মৃতের পরিবার পরিজনেরা। তাঁদের দাবি, যতক্ষণ না সুরাহা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত দেহ নিয়ে যেতে দেব না। রাস্তা অবরোধও করার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। কিন্তু র‍্যাফ এসে তাদেরকে হটিয়ে দেয়। পরে র‍্যাফ এসে মৃতদেহ উদ্ধার করে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube