নিউজটাইম ওয়েবডেস্ক : আলিপুর চিড়িয়াখানায় সাড়ম্বরে পালিত হল বাবুর জন্মদিন। সকলেই ভাবছেন তো, বাবু কে? বাবু আসলে শিম্পাঞ্জি। দশ বছর বয়সে বাবুকে চেন্নাইয়ের আন্না জিওলজিক্যাল পার্ক থেকে আলিপুর চিড়িয়াখানায় নিয়ে আসা হয়। প্রাণবন্ত ছোট্ট বাবু তার নিজের গুণে ক্রমেই আলিপুর চিড়িয়াখানায় রাজ্য থেকে আগত দর্শকদের পাশাপাশি, দেশ বিদেশ থেকে আসা পশুপ্রেমীদের কাছেও অন্যতম আকর্ষণ হয়ে ওঠে।
দু-বছর আগে বাবুকে দত্তক নেন অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত ও অভিনেতা সপ্তর্ষি মৌলিক।আজ ৩৪ এ পা দিয়েছে ছোট্ট বাবু। সেই উপলক্ষ্যেই ধুমধাম করে পালিত হল তার জন্মদিন।জন্মদিনে উপস্থিত ছিল মীর ও স্বস্তিকাও। বাবুকে(ডামি) দিয়ে কেক কাটানো হল। সেই কেক বিলি করা হল আগত দর্শকদের জন্যও।আজ বাবুকে তার পছন্দের ফল ও লেটুস পাতাও খেতে দেওয়া হয়।আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ খুশি বাবুর জন্মদিনে। আজকের দিনটিকে সামনে রেখে তাঁরা, পশুদের দত্তক নিতে এগিয়ে আসার অনুরোধ করল সকলকে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

