নিউজটাইম ওয়েবডেস্ক :
ইউনাইটেড কিংডমের
প্রধানমন্ত্রী হয়েছেন, ঋষি সুনক। সামাজিক মাধ্যমে এমনিই আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন
তিনি, কিন্তু এবার তাঁর সাথে আলোচনায় নাম জড়িয়েছে বিরাট কোহলির।ভারতে এমনিই তাঁর অগুন্তি
ভক্ত, অন্যদিকে ঋষি সুনকের প্রশংসকও বর্তমানে অনেক।
সম্প্রতি সামাজিক
মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে। সেই ছবিতে অল্পবয়সী বিরাট’কে এক ব্যক্তির থেকে পুরস্কার
নিতে দেখা গিয়েছে। ভক্তরা ওই ব্যক্তিকে ঋষি সুনক হিসেবে চিহ্নিত করেছেন। বিরাট কোহলি
ভারতের গর্ব। আর তাঁর মোলাকাত যদি ইউকের বর্তমান প্রধানমন্ত্রীর সাথে হয় তাহলে ভক্তরা
স্বাভাবিকভাবেই গৌরব-বোধ করবেন।
তবে অচিরেই ভক্তদের
ভুল ধারণা ভাঙতে মাঠে নামলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মোহম্মদ আজহারউদ্দিন। সম্প্রতি
তিনি টুইট করে লিখছেন, ছবিতে বিরাটের সাথে যাকে দেখা যাচ্ছে, তিনি ঋষি সুনক নন। বরং
বিরাটের সাথে ছবিতে রয়েছেন আশীষ নেহেরা।