নিউজটাইম ওয়েবডেস্ক : ২২ ফুট লম্বা পাইথনের পেটে মহিলা। অবিশ্বাস্য হলেও ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ায়।সেখানের জাম্বি প্রদেশের জঙ্গলে রবার কুড়োতে গিয়েছিলেন, ৫৪ বছর বয়সী এক মহিলা। তাঁর সেই সিদ্ধান্তই কাল হল। জঙ্গল থেকে যখন মহিলা বাড়ি ফিরলেন না, স্বাভাবিকভাবেই চিন্তিত হয়ে পড়েছিলেন বাড়ির লোক। মহিলার স্বামী তাঁকে জঙ্গলে খুঁজতে গেলে মহিলার জুতো, জ্যাকেট, মাথার স্কার্ফ খুঁজে পান ঠিকই কিন্তু পাওয়া যায়নি মহিলাকে।
পুরো ঘটনা জানতে পেরে স্থানীয়রাও মহিলাকে খোঁজাখুঁজি শুরু করেন। হঠাতই দেখতে পারেন, জঙ্গলে এক বিরাট আকৃতির পাইথন পড়ে রয়েছে। সাপটির পেট দেখে খানিকটা সন্দেহ হয় তাঁদের। আর ধৈর্য ধরতে পারেননি প্রতিবেশীরা। সাপটিকে মেরে ফেলে, কাটা হয় তাঁর পেট। পরবর্তী ছবি দেখে শিউরে ওঠে সকলে। সাপটির পেটে, মহিলার ক্ষতবিক্ষত দেহ পাওয়া যায়। এই অবস্থায় ভীত হয়ে পড়েন স্থানীয়রা। তাঁদের আশঙ্কা, জঙ্গলে এমন অনেক সাপ থাকতে পারে। বেটারা জাম্বি পুলিশ এই গোটা বিষয়টি তদন্ত করে দেখছেন।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

