গাইঘাটা’য় উদ্ধার কঙ্কাল, এলাকায় চাঞ্চল্য

নিউজটাইম ওয়েবডেস্ক : পরিত্যক্ত ঘর থেকে কঙ্কাল উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য গাইঘাটা থানার, ধর্মপুর গোপুলে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপুল আদিবাসী লোকনাথ সঙ্গের কালী পুজো উপলক্ষে অনুষ্ঠান করার জন্য পরিত্যক্ত ঘরের পার্শ্ববর্তী একটি মাঠ পরিষ্কার করতে গিয়ে স্থানীয় ক্লাব সদস্যরা কঙ্কালটি দেখতে পান। গাইঘাটা থানায় খবর দেওয়া হলে, পুলিশ এসে কঙ্কালটি উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে কঙ্কালের পাশে পড়ে থাকা জামাকাপড় থেকে তার পরিবারের সদস্যরা সনাক্ত করেছে ওই ব্যক্তির নাম মনোজ সরদার, গোপুলে বাড়ি। তিনি রং এর কাজ করতেন।

পরিবারের সদস্যরা জানিয়েছেন প্রায় পাঁচ বছর আগে হঠাৎই নিখোঁজ হয়ে যায় মনোজ। পরবর্তীতে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি পরিবারের সদস্যরা। পরবর্তীতে গাইঘাটা থানায় তারা একটি মিসিং ডায়েরি করেন। আজ পুলিশের কাছ থেকে খবর পেয়ে মনোজের স্ত্রী মাধবী সরদার কঙ্কালের পাশে পড়ে থাকা জামাকাপড় দেখে সনাক্ত করেন।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube