নিউজটাইম ওয়েবডেস্ক : রবিবার রাত থেকেই সুন্দরবনে শুরু হয়েছিল বিক্ষিপ্ত বৃষ্টি। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বৃষ্টির সঙ্গে সঙ্গেই চলছিল ঝড়ো হাওয়া। সোমবার রাতেও অবস্থার পরিবর্তন হয়নি। এই পরিস্থিতিতে প্রসব বেদনায় ছটফট করতে শুরু করেন মৌসুমী সিং নামে এক গৃহবধূ। গোসাবা ব্লকের বিপ্রদাসপুর দ্বীপের বাসিন্দা তিনি। এই পরিস্থিতিতে অটোয় চাপিয়ে খেয়া ঘাটের দিকে তাকে নিয়ে রওনা দেন পরিবারের সদস্যরা।
কিন্তু খেয়া ঘাটে পৌঁছতে পৌঁছতেই তিনি এক পুত্র সন্তানের প্রসব করেন। সেই খবর দ্রুত পৌঁছয় গোসাবা বিডিও অফিসে। ব্লক প্রশাসনের তরফে তড়িঘড়ি ওই দুর্যোগের মধ্যেই তাকে উদ্ধার করে লঞ্চে চাপিয়ে গোসাবা ব্লক হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। বর্তমানে মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে ওই সন্তানের নাম অরণ্য রেখেছেন পরিবারের সদস্যরা।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

