নিউজটাইম ওয়েবডেস্ক : আজ সূর্যগ্রহণ। ভারতীয় সময় ২টো ২৯ মিনিটে শুরু হবে ঘণ্ডগ্রাস সূর্যগ্রহণ। শেষ হবে, ৬টা ৩২ মিনিটে। তারাপীঠ মন্দিরের কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন, যে সময়ে গ্রহণ দৃশ্যমান হবে, সেই সময় বন্ধ রাখা হবে মন্দির।
মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানিয়েছেন, বিকেল ৪টে থেকে সন্ধ্যারতির আগে পর্যন্ত বন্ধ থাকবে তারাপীঠ মন্দির।সন্ধ্যারতি দিয়ে আবারও শুরু হবে মায়ের পুজো।সোমবার, কালিপুজোর দিন ভক্তের ঢল নেমেছিল তারাপীঠে।সেই ভিড় আজও অব্যাহত।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

