নিউজটাইম ওয়েবডেস্ক : কালীপুজোর রাতে শোকের ছায়া নেমে এল, মিনাখা থানার মালঞ্চ মাঝেরপাড়া গ্রামে। বাজি ফেটে মৃত্যু হল ১৫ বছরের নাবালকের। নবম শ্রেণিতে পড়ত, সায়ন পাত্র। আলোর উৎসবে বন্ধুদের সঙ্গে মেতে উঠেছিল বাজি ফাটানোয়। সেই আনন্দই কাল হল।
তুবড়ি’তে আগুন দিতেই, তা ফেটে গিয়ে ছিটকে পড়ে সায়নের চোখে ও গলায়। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে সে। স্থানীয়রা তড়িঘড়ি তাকে মিনাখা হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মিনাখা থানার পুলিশ এই বিষয়ে তদন্ত করছেন। ছেলেকে হারিয়ে স্বাভাবিকভাবেই শোকে বিহ্বল সায়নের পরিবার।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

