আসছে ‘সিত্রাং’, সরানো হল বাসিন্দাদের

নিউজটাইম ওয়েবডেস্ক : রাজ্যজুড়ে ‘সিত্রাং’ এর ভ্রুকুটি। সকাল থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘূর্ণিঝড়ের প্রভাব স্পষ্ট। উপকূলবর্তী এলাকাগুলির জলস্তর ক্রমেই বাড়ছে। তাই সময় থাকতেই তৎপর হয়ে উঠেছে প্রশাসন। উত্তর ২৪ পরগনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর থেকে মোট ৩০ হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হল।

নবান্ন সূত্রে খবর, উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ মিনাখা সন্দেশখালি থেকে ৭ হাজারেরও বেশি বাসিন্দাকে সরানো হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলার ৯৫০০  বেশি বাসিন্দাকে সরানো হয়েছে এখনও পর্যন্ত। এদের মধ্যে বেশিরভাগ বাসিন্দা পাথরপ্রতিমা, গোসাবা অঞ্চলের। পূর্ব মেদিনীপুরের রামনগর ১, রামনগর ২, কন্টাই এলাকার ১৬ হাজার বাসিন্দাকে সরিয়ে নিরাপদ স্থানে সরানো হয়েছে।  বিভিন্ন জায়গার কন্ট্রোল রুম থেকে ‘সিত্রাং’ এর গতিবিধির ঊপর নজর রাখছে প্রশাসন। তৈরী রয়েছে বিপর্যয় মোকাবিলার কর্মীরা। মজুত করা হয়েছে খাদ্য-ওষুধ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube