সুন্দরবনে ‘সিত্রাং’ এর প্রভাব

নিউজটাইম ওয়েবডেস্ক : সুন্দরবনে ইতিমধ্যেই প্রভাব ফেলতে শুরু করেছে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’। সকাল থেকেই শুরু হয়েছে ঝড়ো হাওয়া।বাড়তে শুরু করেছে নদীর জলস্তর। সুন্দরবন এলাকায় বন্ধ রাখা হয়েছে ফেরি সার্ভিস । বিগত কয়েক বছরে অনবরত ঝড়ে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়ে চলেছে সুন্দরবনবাসী, তাতে আবারও সিঁদুরে মেঘ দেখছেন তাঁরা। যেভাবে জলস্তর বাড়ছে তাতে, সুন্দরবনের উপকূলবর্তী এলাকার মানুষজন বাঁধ উপচে জল ঢোকার আশঙ্কা করছেন।

মহকুমা শাসক অফিস থেকে চলছে নজরদারি। সেচ দপ্তরের পক্ষ থেকে দুর্বল নদী বাঁধ এ চলছে নজরদারি।অন্যদিকে উপকূলবর্তী এলাকায় চলছে মাইকিং। তৈরি রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের। কন্ট্রোল রুম খুলে নজরদারি চলছে। গত কয়েকদিনে একাধিকবার বৈঠক করেছেন প্রশাসনের আধিকারিকরা। সব মিলিয়ে ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় তৎপর দক্ষিন ২৪ পরগনা জেলা প্রশাসন।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube