‘সিত্রং’এর প্রভাব, ভেঙে গেল কালীপুজোর প্যান্ডেল

নিউজটাইম ওয়েবডেস্ক : সোমবার সকাল থেকেই রাজ্যজুড়ে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ এর ভ্রুকুটি। সেই প্রভাব থেকে বাদ যায়নি উত্তর। দীপাবলির সকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টির সাথে ঝড়ো হাওয়ার দাপট আলিপুরদুয়ার জেলায়। এইবার ‘সিত্রাং’ এর প্রভাবে, বিঘ্নিত হল মা কালীর পুজো। দমকা হাওয়াতে ভেঙে গেল আলিপুরদুয়ার জংশনের সবুজ সংঘ কালী পূজার প্যান্ডেল।

প্যান্ডেলটি ভেঙ্গে যাওয়ায় পুজো কমিটি থেকে শুরু করে প্রত্যেকেরই মন ভারাক্রান্ত। ঘটনাস্থলে উপস্থিত আলিপুরদুয়ার মহকুমা শাসক বিপ্লব সরকার, আলিপুরদুয়ার জংশন ফাঁড়ির পুলিশ, এবং আলিপুরদুয়ার দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube