দক্ষিণেশ্বরে ভক্তের ঢল

নিউজটাইম ওয়েবডেস্ক :

এই বছর কালীপুজোয় আলাদা উন্মাদনা ভক্তমনে। কোভিড পরিস্থিতি’তে দু বছর ইচ্ছে থাকলেও দক্ষিণেশ্বরে মায়ের দর্শন পাননি ভক্তেরা। তাই এই বছর শ্যামা পূজার দিন, মা ভবতারিণীর দর্শন পেতে ভক্তের ঢল নেমেছে দক্ষিণেশ্বরে। এই বছর ১৬৮ তম বছরে পদার্পণ করেছে দক্ষিণেশ্বর মন্দিরের কালী পুজো।  শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, যে পদ্ধতিতে মায়ের পুজো করতেন, সেই রীতি মেনেই আজ সারাদিন দক্ষিণেশ্বরে মায়ের পুজো হবে।

সোমবার, ঘট স্নানের মধ্যে দিয়ে দক্ষিণেশ্বরে, মা ভবতারিণীর পুজো শুরু হবে। চার প্রহর ধরে ষোড়স প্রচারে, পুজো হবে। অগণিত ভক্তদের জন্য পূজোর দেওয়ার নির্দিষ্ট ব্যবস্থা করেছে দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষ। নিরাপত্তার বিষয়ে যথেষ্ট তৎপর ব্যারাকপুর পুলিশ কমিশনারেট সহ দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষ । ‘সিত্রাং’ এর ভ্রুকুটির মধ্যেও দমে যাননি ভক্তরা। সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও যথেষ্ট ভক্ত সমাগম রয়েছে মন্দিরে ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube