নিউজটাইম ওয়েবডেস্ক : আবারও ইতিহাস তৈরি করল ইসরো। শনিবার মধ্যরাত ১২টায়, একইসঙ্গে ৩৬টি স্যাটেলাইট নিয়ে মহাকাশে পাড়ি দিল ইসরোর সবচেয়ে ভারী রকেট। ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর তরফে জানানো হয়েছে, এলভিএম৩-এম২/ওয়ানওয়েব ইন্ডিয়া-১ (LVM3-M2/OneWeb) মিশন ইতিমধ্যেই সফল হয়েছে। ৩৬টি কমিউনিকেশন স্যাটেলাইট, লো অরবিটে স্থাপিত হয়েছে।
জিএসএলভি’র নতুন সংস্করণ এলভিএম৩, শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়। ইসরো’র এই রকেটের সফল উৎক্ষেপণের পর আশার খবর শোনালো ইসরোর প্রধান। তিনি জানিয়েছেন, চন্দ্রযান-৩ প্রায় প্রস্তুত। কিছু পরীক্ষানিরীক্ষার পর, ২০২৩ সালে ফেব্রুয়ারি বা জুনে তা লঞ্চ করতে পারে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

