নিউজটাইম ওয়েবডেস্ক : পুজোর সময় বোনাস আর সামান্য কিছু উপহার পেলেই খুশিতে ডগমগ হয়ে যায় কর্মচারীরা। আর সেই জায়গায় যদি মালিক কর্মচারীদের কোটি টাকার গাড়ি উপহার দেয়, তাহলে কেমন হবে? বিশ্বাস হচ্ছে না তাই তো? এই ঘটনা কিন্তু সত্যিই ঘটেছে ভারতের বুকে। চেন্নাই’এর এক সোনার দোকানের মালিক দীপাবলির উপহার দিয়ে একরকম চমকে দিয়েছেন কর্মচারীদের।
জয়ন্তী লাল চয়ন্তী নামক চেন্নাই’এর এক সোনার দোকানের মালিক, তাঁর ২৬ জন কর্মচারীকে বহুমূল্য গাড়ি উপহার দিলেন। আর এতে তাঁর খরচ হয়েছে ১.২ কোটি টাকা। ওই দোকানের ৮ জন কর্মচারী পেয়েছেন চার চাকা, এবং ১৮ জন কর্মচারী পেয়েছেন বাইক। সংবাদ সংস্থা এএনআই তে দেওয়া একটি সাক্ষাৎকারে জয়ন্তী লাল বলেছেন, তাঁর কর্মচারীরা তাঁর পরিবারের মতো, তাই-ই এই উপহার। তবে কর্মচারীদের প্রতি জয়ন্তী লালের কৃতজ্ঞতাও অনেক। তিনি সংবাদসংস্থা’কে বলেন, দোকানের সমস্ত ওঠা-পড়াতে কর্মচারীরা পাশে ছিলেন। তাঁদের পরিশ্রমেই অর্থ উপায়ন করতে পেরেছেন। সেই ভালবাসাতেই তিনি ভরিয়ে দিয়েছেন কর্মচারীদের। তবে এত দামী উপহার পেয়ে বেশ হতবাক হয়ে গিয়েছেন কর্মীরা।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

