নিউজটাইম ওয়েবডেস্ক : আজ, অর্থাৎ মঙ্গলবার আংশিক সূর্যগ্রহণ ঘটবে।কালীপুজোর ঠিক পরের দিনই সূর্যগ্রহন, এমন ঘটনা ঘটছে ১০ বছর পর। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, আইসল্যান্ডে গ্রহণ শুরু হবে ভারতীয় সময় দুপুর ২ টো বেজে ২৯ মিনিটে।
সূর্য গ্রহণ শেষ হবে, ভারতীয় সময় ৬টা ৩২ মিনিটে। ভারতে সূর্যগ্রহণ দেখা যাবে, বিকেল ৪টে ২৯ মিনিট থেকে ৫টা ৪২ মিনিট পর্যন্ত। ভারতের কাশ্মীর, জয়সলমীর, রাজস্থান, পুনে ও মহারাষ্ট্র থেকে এই খণ্ডগ্রাস সূর্যগ্রহন দেখা যাবে। কলকাতার পশ্চিম দিগন্তে মেঘ না থাকলে, সূর্য গ্রহণ দেখা যেতে পারে। আজকের পর আবার ২০৩১ সালে এইভাবে সূর্যগ্রহণ দেখা যাবে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

