‘সিত্রাং’ এর অবস্থান কোথায়, রইল আপডেট

নিউজটাইম ওয়েবডেস্ক : আগামী ১২ ঘন্টায় ঘূর্ণিঝড়ে পরিণত হবে অতি গভীর নিম্নচাপ। ঘূর্ণিঝড়ে পরিণত হবার সঙ্গে সঙ্গেই এটি উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে। মঙ্গলবার সকালে বাংলাদেশের বরিশালের কাছে তিনকোনা আইল্যান্ড ও সন্দীপের মাঝে ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় সিত্রাং।সবথেকে বেশি প্রভাব পড়বে, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার উপকূল এলাকায়। আংশিক প্রভাব পড়বে পূর্ব মেদিনীপুরের কিছু অংশে।দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই রবিবার থেকে মঙ্গলবার মাঝারি বৃষ্টি আংশিক মেঘলা আকাশ।

রবিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ৩৫ থেকে ৫৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া। ভারী বৃষ্টি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা।সোমবার উত্তর ও দক্ষিণ 24 পরগনায় অতি ভারী বৃষ্টির সতর্কতা সঙ্গে ১০০ কিলোমিটার গতি বেগে দমকা ঝড়ো হওয়া বইতে পারে।ভারী বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে পূর্ব মেদিনীপুরে দমকা ঝড়ো হাওয়া সর্বোচ্চ 80 কিলোমিটার হতে পারে।

কলকাতাতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সোমবার বিকেল থেকে বুধবার সকাল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বেশি। সোমবার ৩০ থেকে ৪০ কিলোমিটার সর্বোচ্চ ৫০ কিলোমিটার গতিবেগে আর মঙ্গলবার ৪০ থেকে ৫০ কিলোমিটার সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে।

মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্রে ছ’ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে সোম ও মঙ্গলবার সেই কারণে দুই চব্বিশ পরগণায় বাঁধের ক্ষতি হতে পারে।পর্যটকদের সতর্ক করা হয়েছে। সমুদ্র তীরবর্তী সমস্ত বিনোদনমূলক রাইড বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের সমস্ত ফেরি চলাচল শ্রম ও মঙ্গলবার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube