নিউজটাইম ওয়েবডেস্ক : সোমবার ভোররাত থেকেই, কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন। আকাশ ঢেকেছে মেঘের চাদরে। সকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায়, সঙ্গে হালকা হাওয়া বইছে। এই মুহূর্তে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তার সংলগ্ন পূর্ব বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে। ঊপকূলবর্তী জেলাগুলিতে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত শুরু হচ্ছে।
বর্তমানে ‘সিত্রাং’ রয়েছে, পোর্ট ব্লেয়ার থেকে ৭৭০ কিলোমিটার উত্তর -পশ্চিমে। সাগর আইল্যান্ড থেকে ৫০০ কিলোমিটার দক্ষিণে। ৬৫০ কিলোমিটার দক্ষিণ পশ্চিম বরিশাল (বাংলাদেশ)। এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের গতিবেগ রয়েছে ৭৫ থেকে ৮৫ সর্বোচ্চ ৮৫। আগামী ১২ ঘন্টায় এটি প্রবল ঘূর্ণিঝড়ের রূপান্তরিত হবে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

