নিউজটাইম ওয়েবডেস্ক : আগামী ২৪ অক্টোবর ও ২৫ অক্টোবর ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ এর ভ্রুকুটি। সেই প্রাকৃতিক দুর্যোগকে সামাল দিতে প্রস্তুত হচ্ছে উত্তর ২৪ পরগণা। হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ ,হেমনগর ,সন্দেশখালি ওয়ান, সন্দেশখালি টু , ও মিনাখাঁ সহ সুন্দরবনের নদীমাতৃক এলাকাগুলোতে প্রশাসনের তরফে শুরু হয়েছে মাইকিং প্রচার।
প্রস্তুত সিভিল ডিফেন্স । প্রস্তুত হচ্ছে জলের প্যাকেট , শুকনো খাবার, ত্রিফল পেপার । এন ডি আর এফ ৩০ জন করে দুটো টিম তৈরি হয়েছে । একটি টিম থাকবে ধামাখালি, অপর একটি টিম হাসনাবাদে । ২৪ অক্টোবর থেকে ফেরিঘাট গুলি বন্ধ করে দেওয়া নির্দেশ দেওয়া হয়েছে, মৎস্যজীবীদের নদীতে কিম্বা সমুদ্রে মাছ ধরতে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

