নিউজটাইম ওয়েবডেস্ক : সিত্রং এর অবস্থান: সিত্রং এই মুহূর্তে গভীর নিম্নচাপ হিসেবে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে। আরও বেশ খানিকটা শক্তি বৃদ্ধি করে আজই অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। পোর্ট ব্লেয়ার থেকে ৪৭৫ কিলোমিটার উত্তর পশ্চিম দিকে অবস্থান করছে। এবং সাগর আইল্যান্ড থেকে ৭৮০ কিলোমিটার দক্ষিণ- দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে। বরিশাল (বাংলাদেশ) থেকে ৮৮০ কিলোমিটার দক্ষিণ দূরে অবস্থান করছে। ২৫ তারিখ সকালের দিকে এটি বাংলাদেশ তিনকোনা ও সন্দীপ আইল্যান্ডের মধ্যবর্তী স্থান দিয়ে অগ্রসর হবে।
বৃষ্টিপাতের পরিমাণ : ভারী থেকে অতিভারি বৃষ্টি হবে উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনায় ভারি থেকে অতি ভারী বৃষ্টি। ভারী বৃষ্টি: পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর। ২৫ তারিখ ভারী বৃষ্টির পূর্বাভাস নর্থ সাউথ ২৪ পরগনা ও নদিয়াতে। মাঝারি বৃষ্টিপাত : ২৪ ও ২৫ তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে হাওড়া হুগলি ও কলকাতাতে। হওয়ার গতিবেগ: পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা 45 থেকে 55 সর্বোচ্চ ৬৫ কিলোমিটার। কলকাতা, হাওড়া হুগলি ও পূর্ব মেদিনীপুরে ৩০ থেকে ৪০ কিলোমিটার সর্বোচ্চ ৫০ কিলোমিটার। ২৫ তারিখ হওয়ার গতিবেগ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় ৭০ থেকে ৮০ কিলোমিটার সর্বোচ্চ ১০০ কিলোমিটার। পশ্চিম মেদিনীপুর 60 থেকে 70 কিলোমিটার সর্বোচ্চ ৮০ কিলোমিটার গতিবেগ। হাওড়া, হুগলি, কলকাতা সহ হাওড়া হুগলি ও পশ্চিম মেদিনীপুর ৪০ থেকে ৫০ কিলোমিটার সর্বোচ্চ ৬০ কিলোমিটার।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

