নিউজটাইম ওয়েবডেস্ক : রাজ্যের বিরোধী দলনেতার পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা সোনারপুরে। আগামী বুধবার সোনারপুর ব্লকের কামরাবাদ অঞ্চলে কালীপূজো উপলক্ষে একটি রক্তদান শিবিরে আসার কথা শুভেন্দু অধিকারীর। রাধানগর পিপলস ষ্টেশনের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের প্রচারের জন্য সোনারপুর দক্ষিন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আচার্য প্রফুল্ল নগরে একটি গেট করা হয়। যেখানে শুভেন্দু অধিকারীর ছবি ছিল। সেই গেট কেউ বা কারা রাতের অন্ধকারে ছিঁড়ে দিয়েছে বলে অভিযোগ। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ।
সংগঠনের প্রধান ও বিজেপি নেতা রঞ্জন বৈদ্য বলেন, ‘সম্পুর্ন অরাজনৈতিক এই অনুষ্ঠান। কোথাও কোনও দলীয় সিম্বল ছিল না।’ প্রশাসনের অনুমতি নিয়েই তারা এই গেট করেছিলেন বলে জানান তিনি। এই ঘটনার তদন্তের দাবি জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানিয়েছেন রঞ্জন বৈদ্য। অন্যদিকে সোনারপুর দক্ষিন বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলী মৈত্র জানান ‘এই ঘটনায় তৃণমূল পরিবারের কেউই জড়িত নয়, এই অভিযোগ ভিত্তিহীন।’Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

