ফের বিপাকে পড়লেন তৃণমূল বিধায়ক । এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়কে মা সারদার সাথে তুলনা করেন মুখ্যমন্ত্রীর অনুগামী তথা তৃণমূল বিধায়ক । এবার তৃণমূল বিধায়ক তথা বাংলা চিত্রপরিচালক রাজ চক্রবর্তী ! তিনি লতা মঙ্গেশকার, সচিন তেন্ডুল্কারের একই সারিতে বসান মমতা বন্দ্যোপাধ্যায়কে । আর তারপরেই শুরু রাজনৈতিক খোঁচা ।
একটি দলীয় সভায় রাজকে স্পষ্ট বলতে শোনা যায়, ‘ মানুষ জানে, মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী, একমাত্র মুখ্যমন্ত্রী, যে সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি মানুষের কথা ভাবে । যখন কাজ করে তখন ভাবেনা, সামনের মানুষটা কোন রঙে রাঙ্গিয়ে রয়েছে ।’ আরও বলেন,’লতা মঙ্গেশকার, সচিন তেন্ডূল্কার এঁদের ভগবান পাঠিয়েছে কোনও একটা কারনের জন্য, ঠিক তেমন মমতা বন্দ্যোপাধ্যায় । একজন এমন নেত্রী যাকে পাঠানো হয়েছে মানুষের সেবা করার জন্য ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

