দীপাবলিতে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কার কথা আগেই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । এবার প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় তৎপর দক্ষিন ২৪ পরগনা জেলা প্রশাসন । দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তরে খোলা হয়েছে কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের মাধ্যমেই চলছে নজরদারি। জেলার উপকূলবর্তী এলাকার সাথে প্রতিনিয়ত যোগাযোগ করা হচ্ছে এই কন্ট্রোল রুমের মাধ্যমে। অন্যদিকে, শনিবার সকাল থেকে সুন্দরবনের বিভিন্ন প্রান্তে প্রশাসনের তরফে সতর্কবার্তা দেওয়া হচ্ছে মাইকের মাধ্যমে। মৎসজীবীদের আগামী ২৩ শে অক্টোবর থেকে নদী বা গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

