করুণাময়ীর ঘটনার প্রভাব এবার জেলায় ।

করুণাময়ীর ঘটনায় রাজ্য পুলিশের নৃশংসতায় ধিক্কার জানাচ্ছেন সারা দেশের মানুষ । রাতের অন্ধকারে চাকরিপ্রার্থীদের ওপর পুলিশের অকথ্য অত্যাচারের প্রতিবাদে সোচ্চার হয়েছেন সকলেই । বিরোধীরা ক্রমাগত বিঁধছেন রাজ্যের শাসক শিবিরকে । এবার প্রতিবাদের ছায়া পড়ল জেলাতেও ।

করুণাময়ীতে চাকরি প্রার্থীদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে রাস্তায় বসে অবস্থান-বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী-সমর্থকরা । হুগলির শ্রীরামপুরের বটতলা এলাকার ঘটনা । বিক্ষোভকারিদের দাবি , ‘পুলিশ অন্যায় ভাবে রাতের অন্ধকারে যেভাবে অত্যাচার চালিয়েছে চাকরি প্রার্থীদের ওপরে তার প্রতিবাদে আমাদের এই আন্দোলন । অবিলম্বে সরকারের উচিত চাকুরী প্রার্থীদের চাকরি দেওয়া হোক ।’

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube