আবারও পর্বতারোহনে গিয়ে মৃত্যু পর্বতারোহীর।

Island Peak,Nepal-April 07,2012:The Climbers climbing the ice wall to the top of Island Peak (Imja Tse) summit(6189m) in the Himayalas Everest region,Nepal.

আবারও পর্বতারোহনে গিয়ে মৃত্যু পর্বতারোহীর। এবার নিমতার আলিপুরে। চলতি মাসের ১১ তারিখে নিমতার আলিপুরের বাসিন্দা বছর ৪৩-এর নির্মল বিশ্বাস উত্তরাখণ্ডের গিয়া বিনায়ক পাসে পর্বতারোহনের জন্য রওনা দেন। গতকাল নির্মল বাবুর পরিবার মৃত্যুর সংবাদ পান। নির্মল বাবুর বোন জানিয়েছেন , গত ১৯ তারিখ তার দাদার মৃত্যু হয়। গতকাল তাঁর মৃত্যুর সংবাদ পান। প্রচণ্ড তুষার ঝড়ের কারণে তার দাদার মৃত্যু হয়েছে বলে পরিবার জানতে পারেন। পেশা ট্রাভেল এজেন্ট নির্মল বাবুর শখ ছিল পাহাড় চড়া এবং জয় করা । এর আগেও বেশ কয়েকটি শৃঙ্গ জয় করেছেন। এবার পারি দিয়েছিলেন অন্যতম কঠিন শৃঙ্গ জয়ের উদ্দেশ্যে। কিন্তু শৃঙ্গ জয়ের আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন নিমতার বাসিন্দা। শোকে বিহ্বল গোটা বিশ্বাস পরিবার থেকে পাড়া প্রতিবেশী।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube