নিউজটাইম ওয়েবডেস্ক : মালদহের হবিবপুরের মানিকোড়া ডাকাত কালির পুজো।বিখ্যাত সেই পুজোকে কেন্দ্র করে এমন সব মিথ প্রচলিত রয়েছে, যা শুনলে আপনার গায়ে কাঁটা দেবে।স্থানীয় বাসিন্দারা জানান, অবিভক্ত বাংলায় ঘন জঙ্গলে ডাকাতেরা এখানে পুজো শুরু করেছিলেন । কালি পুজোয় রাতভোর ঘন জঙ্গলে মশাল জ্বালিয়ে পুজো করতেন তাঁরা। ভোরের আলো ফোটার আগেই প্রতিমা বিসর্জন করে চলে যেত ডাকাত দল।
এই পুজোকে কেন্দ্র করে লোকমুখে আরও গল্প প্রচলিত। স্থানীয় লোকমুখে কথিত রয়েছে, চক্ষুদানের সময় নাকি দেবীমূর্তি দুলতে থাকে।তাই আগে শেকল দিয়ে বাঁধা হতো প্রতিমা। তবে বর্তমানে দেবীর চক্ষুদানের সময় কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় মন্দিরের দরজা। এই পুজোর আরেকটি বিশেষত্ব, আজও মশাল জ্বেলেই মায়ের পুজো হয়। একসময় ডাকাতেরা এই পুজো বন্ধ করে দিলে, স্থানীয় জমিদার সেই কালি পুজো্র দ্বায়িত্ব নেন। তারপর স্থানীয় গ্রামবাসীদের কাঁধে পুজোর দায়িত্ব তুলে দেন জমিদার। বর্তমানে মানিকোড়া গ্রামের বাসিন্দারা মিলিত হয়ে এই কালি পুজো করছেন। একসময়ের ডাকাত কালী এখন সার্বজনীন কালী পূজা হিসাবেই পরিচিত। প্রতিবছর এই কালীপুজোয় তিন থেকে চার হাজার পাঁঠা বলি হয়ে থাকে। একসময় এখানে মহিষ বলি হত তবে বর্তমানে তা বন্ধ হয়ে গিয়েছে। শুধুমাত্র মালদহ জেলা নয় বর্তমানে রাজ্য ও রাজ্যের বাইরে থেকে বহু ভক্তের সমাগম ঘটে এই কালীপুজোয়। এই কালীপুজোকে ঘিরে এক বিশাল মেলার আয়োজন করে থাকেন গ্রামের বাসিন্দারা। দূর দূরান্ত থেকে বহু মানুষ এই কালীপুজো ও মেলা দেখতে আসেন।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

