আসছে সি-ত্রং !

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়ার নিম্নচাপ আজ গভীর নিম্নচাপে পরিণত হবে। ২৪ তারিখ এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে এখনো পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের অভিমুখ বাংলা ও বাংলাদেশর দিকে। সুন্দরবন এলাকায় ঝড়ের প্রভাব সব থেকে বেশি পড়বে। তাই সুন্দরবন অঞ্চলে ২৪ ও ২৫ তারিখ ফেরি সার্ভিস সম্পূর্ণরূপে বন্ধ রাখার কথা জানালো আবহাওয়া দপ্তর। সমুদ্র উপকূলবর্তী যে সমস্ত টুরিস্ট স্পট রয়েছে, যেহেতু হাওয়ার গতিবেগ থাকবে টুরিস্ট নিয়ন্ত্রণের পাশাপাশি ওয়াটার বাউন্ড এক্টিভিটি বন্ধ রাখতে হবে।
উত্তর আন্দামান সাগর ও তার সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপরে কুড়ি তারিখ সকালে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছিল আজ শনিবার গভীর নিম্নচাপে পরিণত হবে। নিম্নচাপরত অবস্থায় এটির অভিমুখ হবে পশ্চিম উত্তর-পশ্চিম দিকে। গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর এটির অভিমুখ হবে উত্তর পশ্চিম দিকে। এরপর ২৩ তারিখ এই গভীর নিম্নচাপটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং তারপরই এটি উত্তর দিকে অগ্রসর হবে । এরপর ২৪ তারিখ এটি ঘূর্ণিঝড় সি-ত্রং এ পরিণত হবে। ২৪ তারিখ অর্থাৎ সোমবার এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার পর এর অভিমুখ হবে উত্তর – উত্তর পূর্ব দিকে। ২৫ তারিখ মঙ্গলবার নাগাদ এটি পৌঁছবে বাংলা ও বাংলাদেশ উপকূলের খুব কাছাকাছি এবং অবস্থান করবে সমুদ্রের উপরে।

এর প্রভাবে ২৪ ও ২৫ তারিখ দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি সম্ভাবনা। ২৪ তারিখ তিনটি জেলায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার সর্বোচ্চ ৬৫ কিলোমিটার ঝড়ো হওয়া থাকবে। ২৫ তারিখ ৯০ থেকে ১০০ কিলোমিটার সর্বোচ্চ ১১০ কিলোমিটার ঝোড়ো হাওয়া বইবে। এই ঘূর্ণিঝড় এর প্রভাবে কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ২৪ তারিখ কিছুটা কম হলেও ২৫ তারিখ বৃষ্টি বাড়বে। কলকাতা, হাওড়া ,হুগলি এই তিন জেলায় হাওয়ার গতিবেগ থাকবে ৩০ থেকে ৪০ কিলোমিটার সর্বোচ্চ ৫০ কিলোমিটার ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube