নিউজটাইম ওয়েবডেস্ক :
ধর্না দিয়েও অধরা
প্রেম, আবেগে আত্মহত্যা কিশোরীর।ঘটনাটি হেমতাবাদের বেলতোর গ্রামের।
বছর ১৬’র সুফিয়ান আলির সাথে প্রেম হয়, ১৭ বছরের সীমা খাতুনের। প্রেম অনেকদূর গড়ালেও,
বিয়েতে নারাজ ছিল সুফিয়ান। প্রেমিককে বিয়েতে রাজি করাতে বৃহস্পতিবার তার বাড়ির সামনে
ধর্নায় বসে সীমা।কিন্তু নাবালিকা হওয়ায় পুলিশ তাকে থানায় নিয়ে যায়।সেইখানেই ঘটে যায়
মারাত্মক দুর্ঘটনা।
থানার শৌচালয়ে
ওড়না দিয়ে আত্মহত্যা করে সীমা।প্রায় সাথে
সাথেই পুলিশ তাকে
উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে গেলে, চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা
করেন।ঘটনার পরই রায়গঞ্জ পুলিশ জেলার এসপি
মহঃ সানা গোটা বিষয়টি খতিয়ে দেখতে হেমতাবাদে পৌঁছান।সীমার বাড়ির লোক এই গোটা ঘটনায় পুলিশের
দিকে আঙুল তুলছে।