নিউজটাইম ওয়েবডেস্ক : শুক্রবার সকালে ইসলামপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। হাসপাতালের দ্বিতীয় তলায় এই আগুন লাগার ঘটনা ঘটে।এদিক সকালে আচমকায় হাসপাতালের দ্বিতীয় তলা ধোঁয়ায় ভরে যায়। এই ঘটনায় রোগী ও রোগীর পরিজনদের মধ্যে আতঙ্ক ছড়ায়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর দমকলের তিনটি ইঞ্জিন। তৎপরতার সাথে সেই আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। ছুটে আসেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান তথা সুপার স্পেশ্যালিটি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল। শর্ট সার্কিটের কারণেই এই আগুন লাগে বলে ধারণা। সময় থাকতেই রোগীদের বের করে আনতে সক্ষম হন হাসপাতাল কর্মীরা। তাই বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে, আবারও হাসপাতালে চিকিৎসা শুরু হয়।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

