ফের শাসক দলের গোষ্ঠী সংঘর্ষ ।

ফের শাসক গোষ্ঠী সংঘর্ষ এল সামনে । এবার গড়বেতা থানার চন্দ্রকোনারোডের নবকলা গ্রামে । শাসক দলের গোষ্ঠী সংঘর্ষের জেরে উত্তপ্ত গোটা এলাকা । গতকাল অর্থাৎ, শুক্রবার সন্ধ্যের পর থেকেই তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত হয় একাধিক মানুষ । তাদেরকে প্রথমে ভর্তি করা হয় দারিগেড়িয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে । সেখান থেকে গুরুতর অবস্থায় তিনজনকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এলাকার তৃণমূল পার্টি অফিস ভাঙচুরও চালানো হয় । লাঠি, রড, ভাঙ্গা বোতল নিয়ে একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রাক্তন ব্লক সভাপতি রাজীব ঘোষের গোষ্ঠী এবং বর্তমান ব্লক সভাপতি চিন্ময় সাহার গোষ্ঠীর লোকেদের মধ্যেই মূলত হয় এই সংঘর্ষ । এলাকা থমথমে এখনও । ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube